সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কের শান্তিমোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইটভর্তি ট্রলির এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুর দুটাই এ দুর্ঘটনায় আরও দুজন আহত হন।

নিহতের নাম মঞ্জুরুল ইসলাম (১৮)। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার হাতিশাইল গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে। আহতরা হলেন ট্রলি চালক ইয়াকুব আলী (১৮) ও তার সহকারী জিহাদ আলী (১৯)—দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া চামাগ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ইটভর্তি ট্রলিটি শান্তিমোড় হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা “সীমান্ত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৩৭১) রং সাইডে উঠে ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলিতে থাকা মঞ্জুরুল ইসলাম মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।