সংবাদ শিরোনাম

পশুর নদীতে জালিবোট উল্টে নারী নিখোঁজ

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন   |   জেলার খবর

পশুর নদীতে জালিবোট উল্টে নারী নিখোঁজ

খুলনা ব্যুরো :

বাগেরহাটের মোংলা উপজেলার তিলডাঙ্গা এলাকায় ৮ নভেম্বর  শনিবার দুপুরে করমজল ভ্রমণ শেষে ফেরার পথে একটি জালিবোট উল্টে যাওয়ায় একজন নারী নিখোঁজ হয়েছেন। বোটে মোট ১৫ যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১৪ জনকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে নৌ পুলিশ ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বোটে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছিল না। নদীতে প্রবল স্রোতের কারণে ছোট নৌযানের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা জোরদারের মাধ্যমে এমন দুর্ঘটনা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।