কুষ্টিয়ায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো প্রধান :
মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, “মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মাধ্যমে আমরা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করব এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে পারব।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধি, সেনাবাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।
সভায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।