খুলনায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন চুনুর বটতলায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২ নভেম্বর রবিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে চুনুর বটতলা এলাকার আবেদ আলীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জাহাঙ্গীর (৪৩)। তিনি আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে নিজ ঘরের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন জাহাঙ্গীর। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।