সংবাদ শিরোনাম

যশোরে বিজিবি'র হাতে স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেপ্তার

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে বিজিবি'র হাতে স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেপ্তার

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ২০ গ্রাম ওজনের মোট ৮টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের আংটি, একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি-র সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যেই যাত্রা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আটক ব্যক্তির নাম শেখ অলিউল্লা (৫৫), গ্রাম মধ্য কটিয়া, সাতক্ষীরা সদর। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি তিরাশি লক্ষ দুই হাজার তিনশ একচল্লিশ টাকা। 

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।