সংবাদ শিরোনাম

ফকিরহাটে পুকুরে পাড়ে আড়াই বছরের শিশু নিহত

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন   |   জেলার খবর

ফকিরহাটে পুকুরে পাড়ে আড়াই বছরের শিশু নিহত

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা এলাকায় ২৫ অক্টোবর শনিবার আড়াই বছর বয়সী সাফায়ান পুকুরে পাড়ে মৃত্যু বরণ করেছে।

নিহতের বাবা মুফতি মাসুম বিল্লাহ, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার বাসিন্দা এবং ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গায় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি পরিবার নিয়ে ভাড়াবাসায় বসবাস করছিলেন।

পরিবারের সঙ্গে খেলার সময় শিশুটি অজান্তে ভাড়াবাসার পাশের পুকুরে পড়ে যায়। খুঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। শিশুটির মরদেহ দাফনের জন্য বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।