সংবাদ শিরোনাম

কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন   |   জেলার খবর

কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধ:

 খুলনার কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে।

আজ ২৩ অক্টোবর  বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে স্থানীয় মাহবুব সরদারের ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব সরদারের ধানক্ষেতে চুরি-ডাকাতি রোধে রাতে বৈদ্যুতিক তার টানা ছিল। ভোরে আব্দুর রহমান ওই ধানখেতের পাশ দিয়ে কাজে যাওয়ার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, এখনো ভুক্তভোগী পরিবার কোনো মামলা করেনি। তারা চাইলে এটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে গ্রহণ করা হবে।