যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ইন্টার্ন ডাক্তার আটক
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে ভুয়া ইন্টার্ন ডাক্তার হিসেবে রোগী সেবায় সম্পৃক্ত থাকার অভিযোগে নীলা মল্লিক (২৫) নামে এক তরুণীকে আটক করা হয়েছে। তিনি বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের জাহিদ মল্লিকের মেয়ে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে এপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় হাসপাতাল স্টাফদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে অসংগত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান হাসপাতালের সুপার হোসাইন শাফায়াত।