সংবাদ শিরোনাম

নিরাপদ সড়ক দিবসেই দুর্ঘটনায় প্রাণ গেল চাঁপাইনবাবগঞ্জের পাভেল-সইবুরের

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন   |   জেলার খবর

নিরাপদ সড়ক দিবসেই দুর্ঘটনায় প্রাণ গেল চাঁপাইনবাবগঞ্জের পাভেল-সইবুরের

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই দিনেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের পরিচিত মুখ আজিজুর রহমান পাভেল ও । বুধবার দুপুরে রাজশাহীর সিটি হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তারা। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী এ তথ্য নিশ্চিত করেছেন।

পাভেল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়ার আব্দুল মান্নানের ছেলে। সইবুর রহমানও একই এলাকার বাসিন্দা। 

ওসি বলেন, মোটরসাইকেলযোগে রাজশাহী যাচ্ছিলেন। দুপুরে সিটি হাট এলাকায় ইউ টার্ণ নেয়ার সময় পাভেল ও সইবুরকে বহনকারী মোটরসাইকেল ঢাকাগামী একটি বাসের নিচে চাপা পড়েন। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা ওই বাসে ভাঙচুর করেছে। তবে চালক বা চালকের সহকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে।