গোপালগঞ্জের সাজাপ্রাপ্ত পালাতক আসামি সুমন শেখ গ্রেফতার
মাসুদ আল হাসান, প্রতিনিধি
২২ অক্টোবর বুধবার ভোরে র্যাবের অভিযানে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-০৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের সদস্যরা হেমায়েতপুর এলাকায় অভিযান চালান। এ সময় সুমন শেখকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে ভাটিয়াপাড়া ক্যাম্পে আনা হয়।
গ্রেপ্তারকৃত সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের রতন শেখের ছেলে।র্যাব জানায়, এই অভিযান দেশের নিরাপত্তা ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।