খুলনার বি,এল কলেজ রোডে একটি দোকানে ইন্টারমিডিয়েটের নকল বই জব্দ
খুলনা প্রতিনিধি :
গত ৯ অক্টোবর সন্ধ্যায় খুলনার দৌলতপুরস্থ বি এল কলেজ গেটের রেলষ্টেশন প্লাটফর্মের উত্তর পার্শ্বে একটি বইয়ের দোকান থেকে ইন্টারমিডিয়েটের বোর্ডের অননুমোদিত বাংলা, ইংরেজি এবং আইসিটি বই খুলনা পুস্তক সমিতির নেতারা উদ্ধার করেন।
কলেজ গেটের পুস্তক ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ পুস্তক সমিতির সহ সভাপতি এবং দক্ষিন বঙ্গের সভাপতি দৌলতপুর জাহাঙ্গীর লাইব্রেরীর স্বত্বাধিকারী আলমগীর হোসেনসহ পুস্তক সমিতির আহ্বায়ক কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ সহ অন্যান্য নেতারা পুস্তক ব্যবসায়ী এমদাদ হোসেন কালুর দোকান প্রমিজিং বুক ষ্টলে অভিযান চালিয়ে দুই বস্তা উচ্চ মাধ্যমিকের অননুমোদিত বোর্ড বই (নকল) উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয় বা কি করা হয়েছে তা পার্শ্ববর্তী পুস্তক ব্যবসায়ীরা বলতে পারেননি।
এরপর পুস্তক সমিতির সভাপতি আলমগীরের সাথে কথা বলার জন্য তার দোকানে, জাহাঙ্গীর লাইব্রেরীতে গেলে তার ভাগিনা জানান মামা ঢাকায়। তখন সমিতির সাধারণ সম্পাদক লাভলুর সঙ্গে মুঠোফোনে নকল বইয়ের প্রসঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, আমি ওমরাহ হজে গিয়েছিলাম আমি কিছুই জানিনা।এরপর বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত বিভিন্ন সময়ে সভাপতির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। পরের দিন ২০ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে দুবার কল দেবার পর ফোন রিসিভ করেন এবং সাংবাদিক পরিচয় পাবার সাথে সাথে বলেন একটু ব্যস্ত আছি পরে কল দিচ্ছি বলে লাইন কেটে দেন।এরপর অদ্যাবধি তার আর সময় হয়নি।
এব্যাপারে আহ্বায়ক কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন। তার কাছে বিএল কলেজ গেটের প্রমিজিং বুক ষ্টল থেকে নকল বই উদ্ধারের কথা জিজ্ঞাসা করলে তিনি সত্যতা স্বীকার করে বলেন হ্যাঁ আমরা এমদাদ হোসেন কালুর দোকানে বেশ কিছু বই পেয়েছি এবং সেগুলো উদ্ধার করে সভাপতি আলমগীরের কাছে দেওয়া হয়েছে। তিনি আরো জানান,গত ১১ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে এমদাদ হোসেন কালুর দোকানের প্যাডে লিখিত (মুচলেকা) নেওয়া হয়েছে সে ভবিষ্যতে আর এধরনের কাজ করবে না এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ ১) এমদাদ হোসেন কালু দীর্ঘ দিন ধরে নকল সরকারি বোর্ড বই কেনাবেচা করে আসছে।সেই সুবাদে ৫ আগস্টের আগে বিএল কলেজ গেট প্লাটফর্মের দক্ষিণে মুন্নুজান সুফিয়ানের ভগ্নিপতি বাচ্চুর কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা দিয়ে রেলওয়ের জায়গায় দোকান ঘর কিনেছে। ২) এমদাদ হোসেন কালুর এই নকল বই ব্যবসার সাথে বাংলাদেশ পুস্তক সমিতির সহ সভাপতি আলমগীর এর কোনো যোগসূত্র আছে কি? এখানে পুস্তক সমিতির আহবায়ক কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদের সাথে
সঙ্গে কথোপকথনের রেকর্ড অত্র প্রতিবেদকের নিকট সংরক্ষিত আছে।