সংবাদ শিরোনাম

পাইকগাছায় শিবসা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন   |   জেলার খবর

পাইকগাছায় শিবসা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

খুলনার পাইকগাছা উপজেলায় শিবসা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ ১৭ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার সোলাদানা বাজারসংলগ্ন নদীর চর এলাকায় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নৌ পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে লোকটি মারা গেছেন।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।