সুন্দরবনে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান ছোটন বাহিনীর সহযোগী আটক
মাসুদ আল হাসান, প্রতিনিধি
খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোটন বাহিনী-এর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুর্ধর্ষ ছোটন বাহিনী কয়রা থানার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রার একটি যৌথ দল অভিযান চালায়।
অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সাগর শেখ দীর্ঘদিন ধরে ছোটন বাহিনী-এর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে