সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে আবারো বাড়ছে পদ্মা মহানন্দা ও পুনভর্বার পানি

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে আবারো বাড়ছে পদ্মা মহানন্দা ও পুনভর্বার পানি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৩৫ সেন্টিমিটার, মহানন্দায় ২০ সেন্টিমিটার ও পুনর্ভবায় ১২ সেন্টিমিটার পানি বেড়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৯৯ মিটার; আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ সেমিন্টমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৩৪ মিটার। 

অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭.২৭ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২০ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ১৭.৪৭ মিটার। 

অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৭.৪০ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ১২ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ১৭.৫২ মিটার। 

উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।