সংবাদ শিরোনাম

খুলনায় গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে প্রেরণ

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে প্রেরণ

খুলনা জেলা প্রতিনিধি :

খুলনার ফুলতলায় আলোচিত গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।২৯ সেপ্টেম্বর  সোমবার বিকেলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ঘটনার বিস্তারিত জানা গেছে, সকালে আসামিরা আত্মসমর্পণের উদ্দেশ্যে আদালতে যাওয়ার পথে ছিলেন। তবে আগাম খবর পেয়ে র‌্যাবের সদস্যরা নগরীর ডাকবাংলা মোড় থেকে তাদের আটক করে ফুলতলা থানায় হস্তান্তর করেন।

গ্রেপ্তার হওয়া আসামির মধ্যে রয়েছেন মো. হাবিবুর রহমান গাজী (৩৪), মো. তৈয়েবুর রহমান (২৮), মো. আসলাম বিশ্বাস (৫০), মো. আসিফ বিশ্বাস (২৩), মো. সজিব বিশ্বাস (২০), মো. ইমামুল বিশ্বাস (২৩), রেবেকা খাতুন (৬৫), সুমাইয়া বেগম (২৮), তাবাচ্ছুম হুর (২৫), রওশন আরা বেগম (৪২), মো. শাহাদাত জুমাদ্দার (৪৭) এবং মো. শাহ আলম (৩৪)।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আসামিরা এখন কারাগারে রয়েছেন এবং মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।