সংবাদ শিরোনাম

শার্শায় গাঁজা ও বিস্ফোরকসহ গ্রেফতার ১

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন   |   জেলার খবর

শার্শায় গাঁজা ও বিস্ফোরকসহ গ্রেফতার ১

মাসুদ আল হাসান,  প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২ কেজি কথিত বিস্ফোরক উপাদানসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর সোমবার  রাতে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর রবিবার  রাত ৭টা ৩৫ মিনিটে শার্শা থানাধীন গোড়পাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ সিলন আলী, এএসআই (নিঃ) মোঃ জামিনুর রহমানসহ একটি টিম রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ শাহাজান আলীর বসতবাড়ির পাশের খড়ির ঘর থেকে ১০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৪ লাখ টাকা) এবং ২ কেজি কথিত বিস্ফোরক উপাদান (আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শাহাজান আলীকে (৪৭) গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী মোঃ আব্দুর রাজ্জাক সরদার (৩৫) কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় শার্শা থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ও বিস্ফোরক দ্রব্য আইনে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।