শুক্রবারে খুলনা-৫ আসনে জামায়াতের ছাত্র-যুব সমাবেশ
খুলনা জেলা প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটের মাঠে গতি আনতে খুলনা-৫ (ফুলতলা ও ডুমুরিয়া) আসনে বড় আকারে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এবং বিকেলে ফুলতলা স্বাধীনতা চত্বরে পৃথক এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টায় ডুমুরিয়ার সমাবেশ এবং বিকাল ৩টায় ফুলতলার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম।
ডুমুরিয়ার সমাবেশের সভাপতিত্ব করবেন উপজেলা আমির মাওলানা মোক্তার হুসাইন এবং ফুলতলার সমাবেশের সভাপতিত্ব করবেন উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্ল্যা।
ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আলীম মোল্ল্যা বলেন, “এ সমাবেশ হবে ঐতিহাসিক। আমরা আশা করছি ফুলতলা থেকে ৩০–৩৫ হাজার ছাত্র-যুবক উপস্থিত হবেন।”
অন্যদিকে ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হুসাইন বলেন, “প্রায় ৫০–৬০ হাজার ছাত্র ও যুবক অংশ নেবেন এই সমাবেশে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।”
খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ সাত দফা দাবি নিয়ে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন। এসব দাবির মধ্যে রয়েছে—সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন, প্রবাদের ভোটাধিকার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, “শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের পরিবেশ সৃষ্টি সবার অভিন্ন প্রত্যাশা।