সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি, বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানার বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পৌরসভা এলাকার দক্ষিণ হিন্দুকান্দি মহল্লা থেকে মোঃ শ্রাবণ ফকির (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত শ্রাবণ ফকির দক্ষিণ হিন্দুকান্দি এলাকার মৃত আলহাজ ফকিরের ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হলে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।