সুন্দরগঞ্জে কুকুরের কামরে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ডা:মঈনুল হাসান সাদিক

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে কুকুরের কামরে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ডা:মঈনুল হাসান সাদিক

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত ৫  জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গাইবান্ধা জেলা পরিষদ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গাইবান্ধা জেলা পরিষদ কৃর্তক সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি-হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মঈনুল হাসান সাদিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক-বাবুল আহমেদ ও সদস্য সচিব-মাহমুদুল ইসলাম প্রামানিক স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে কুকুরের কামড়ে নিহত পাঁচটি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.সৈয়দ মইনুল হাসান সাদিক সহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, সতিরজান ও কঞ্চিবাড়ী গ্রামে একটি পাগলা কুকুরের হামলায় অন্তত ২১ জন আহত হন। চিকিৎসা নেওয়ার পরও একে একে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নন্দ রানী, রতনেশ্বর কুমার, মো. ফুল মিয়া, মোছা. আফরোজা বেগম ও মোছা. সুলতানা বেগম। বাকি আহতরা এখনও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement