সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে বালক বিভাগে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে ট্রাইব্রেকারে ৩-১ গোলে জয়লাভ করে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগে ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-০ গোলে জয়লাভ করে ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো.মাজেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন মোহাম্মদ আমানউল্লাহ,অফিসার ইনচার্জ, সুন্দরগঞ্জ থানা,উপজেলা বিএনপির আহ্বায়ক মো.বাবুল আহমেদ, সদস্য সচিব মো.মাহমুদুল ইসলাম প্রামানিক,উপজেলা জামায়াতের আমীর মো.শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি জেনারেল মো.ছামিউল ইসলাম,পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইকতিয়ার উদ্দিন ভূইঁয়া নিপুন,পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো.আবু সাইফ ইফতেখার হোসেন পপেল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ ও সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন সহ অন্যান্যরা।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement