গাইবান্ধা সাদুল্লাপুরে শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয়”শীর্ষক আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধা সাদুল্লাপুরে শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয়”শীর্ষক আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মাদককে না বলি,সুন্দর জীবন গড়ে তুলিঅদ্য ০৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ বিকাল ০৩.০০ ঘটিকায় খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,নলডাঙ্গা, সাদুল্লাপুর,গাইবান্ধার আয়োজনে প্রধান অতিথি- মোঃজসিম উদ্দীন,পুলিশ সুপার,গাইবান্ধা মহোদয় এর উপস্থিতিতে শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, প্রধান শিক্ষক, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,নলডাঙ্গা,সাদুল্লাপুর,গাইবান্ধা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,গবেষণা কর্মকতা, এস.ই.ডি.পি.পি.সি.ইউ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রালয়,ঢাকা এবং জনাব এ.কে.এম হাবিবুল ইসলাম,অফিসার ইনচাজ, সাদুল্লাপুর থানা,গাইবান্ধাসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, মাদক একটি সমাজিক ব্যাধী আর এটা কে রোধ করতে সমাজের সবাই কে এগিয়ে আসতে তোমরা যারা ছাত্র আছো তারা পড়াশোনা আর খেলা ধুলায় বেশি বেশি করে মনোনিবেশ করবে যারা  মাদকাসক্ত তাদের সাথে চলা ফেরা মেলামেশা বন্ধ করবে যারা এই পথে আছে তাদের উপদেশ দিবে যাতে তারাও মাদক থেকে বিরত থাকে,একটা কথা মনে রাখতে হবে তোমরায় জাতির মেরুদণ্ড একদিন দেশ পরিচালনা করবে।

Advertisement
Advertisement
Advertisement