সুন্দরগঞ্জে বিএনপি নেতাদের দোয়া মাহফিল—ডা. সাদিকের রোগমুক্তি কামনায় প্রার্থনা
জেলা প্রতিনিধি, গাইবান্ধা:
শামীম পারভেজ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মো. মঈনুল হাসান সাদিকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অসুস্থ এই নেতার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহামুদ ইসলাম প্রামানিক, ১ নং বামনডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোফ্ফার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম, সদস্য সচিব আলম জামান মিন্টু ও মতিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব হামিদুল ইসলাম, তাতী দলের সদস্য সচিব ফিরোজ কবিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, অধ্যাপক ডা. সাদিক দীর্ঘদিন ধরে জনসেবায় নিয়োজিত রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।