সংবাদ শিরোনাম

মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন পুলিশ সুপার,গাইবান্ধা

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন   |   রংপুর

মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন পুলিশ সুপার,গাইবান্ধা

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

২৬-০৩-২০২৬খ্রি:বিনম্র শ্রদ্ধা,যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধা জেলা পুলিশ কর্তৃক বিজয় স্তম্ভ, পৌরপার্ক, গাইবান্ধায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালন করা হয় মহান স্বাধীনতাও‌ জাতীয় দিবস২০২৬ উপলক্ষে  গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

পরবর্তীতে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভ, পৌরপার্ক,গাইবান্ধায় স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়।পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে। 


আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।