গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিংজানী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
নির্বাচন পূর্ব ঘোষণার ধারাবাহিকতায় সারাদেশে নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ আজ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় সিংজানী খাল থেকে বাঙ্গালী নদী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচব্যবস্থার উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, এ কার্যক্রমে স্থানীয় শ্রমিকদের সম্পৃক্ত করা হবে, যার ফলে অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার
অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন
শুরু করেছে এবং বাকি কর্মসূচিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সিংজানী খাল পুনঃখনন
সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদনে
ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জাতীয় সংসদ সদস্য (গোবিন্দগঞ্জ-৪) আলহাজ্ব শামীম কায়সার লিংকন, গাইবান্ধা জেলা
প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং পুলিশ সুপার জসিম উদ্দিন হিসেবে উপস্থিত
ছিলেন ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা
বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন
নবী টিটুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরা
উপস্থিত ছিলেন ।