খুলনাসহ তিন জেলায় নতুন এসপি নিয়োগ

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন   |   খুলনা

খুলনাসহ তিন জেলায় নতুন এসপি নিয়োগ

খুলনা ব্যুরো :

খুলনা, গাজীপুর ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান তিন এসপিকে হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement