সংবাদ শিরোনাম

আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই ; খুলনা জেলা পরিষদ প্রশাসক বাপ্পী

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন   |   খুলনা

আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই ; খুলনা জেলা পরিষদ প্রশাসক বাপ্পী

খুলনা ব্যুরো :

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দুর্যোগপ্রবণ কয়রার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করা হবে। তিনি বলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত কয়রার মানুষের পাশে থাকতে চাই।’

বৃহস্পতিবার ২ জুলাই বিকেলে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কর্মসূচির প্রথম ধাপের আওতায় বিভিন্ন প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির ও সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মনিরুল হাসান বাপ্পী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।