সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জেলের মৃত্যু

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জেলের মৃত্যু

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নুর ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম আরও দুইজন সঙ্গীকে নিয়ে বাড়ির পাশের চুনকুড়ি নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে নৌকার ভেতরে লুটিয়ে পড়েন।

তার সঙ্গে থাকা দুই সঙ্গী জানান, বজ্রপাতের পর নুর ইসলামের শরীর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তারা তাকে উদ্ধার করে দ্রুত লোকালয়ে নিয়ে আসেন এবং স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নুর ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement