খুলনার দৌলতপুরে গুলিতে আহত ১

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনার দৌলতপুরে গুলিতে আহত ১

খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর বিএল কলেজ রোডে, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর অফিস সংলগ্ন একটি মসজিদের কাছে দুর্বৃত্তদের গুলিতে লোকমান (প্রায় ৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

আজ ১৪ জুন রোববার সকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হওয়ার পর আহত লোকমানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement