খুলনায় ৩ এপিবিএন-এর মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ৩ এপিবিএন-এর মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনার শিরোমণিস্থ ৩ এপিবিএন প্যারেড গ্রাউন্ডে ১৭ মে রবিবার সকালে মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব এম. এম. সালাহউদ্দীন।

প্যারেড পরিদর্শন শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি প্যারেডের শৃঙ্খলা, সৌন্দর্য ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত পিটি প্যারেড অনুশীলনের মাধ্যমে সদস্যদের শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Advertisement
Advertisement
Advertisement