খুলনার খালিশপুর থানার মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনার খালিশপুর থানার মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। এ সময় চুরি হওয়া একটি ল্যাপটপ ও তিন কয়েল বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার এসআই (নিঃ) রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানা এলাকায় অভিযান চালায়। গত ১৫ মে বনশ্রী এলাকার একটি মেস বাসা থেকে মোঃ সাহাবুদ্দিন (২২) ও মোঃ রিফাত হোসেন সায়েম (২১)-কে গ্রেফতার করা হয়।

তারা কেএমপি খালিশপুর থানার চুরি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। পরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement