কুয়েটে ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন

 মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুয়েট ক্যাম্পাসে প্রস্তাবিত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এ সময় কেএমপি কমিশনার পুলিশ ফাঁড়ির স্থান চূড়ান্ত করে দ্রুত কার্যক্রম চালুর আশ্বাস দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (এফ অ্যান্ড বি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

কুয়েটের পক্ষ থেকে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি.এম. মাহফুজুর রহমান এবং পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন উপস্থিত ছিলেন।

স্থান পরিদর্শন শেষে উপাচার্যের আমন্ত্রণে অতিথিরা উপাচার্যের বাংলো পরিদর্শন করেন।উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে আলোচনা হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement