রেডিয়েন্ট গ্রুপের অনিয়মের প্রতিবাদে খালিশপুরে পাটকল শ্রমিকদের দিনব্যাপী অবস্থান কর্মসূচি

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন   |   খুলনা

রেডিয়েন্ট গ্রুপের অনিয়মের প্রতিবাদে খালিশপুরে পাটকল শ্রমিকদের দিনব্যাপী অবস্থান কর্মসূচি

খুলনা ব্যুরো :

খুলনার খালিশপুর জুট মিলসের লিজগ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপের বিরুদ্ধে শ্রমিক হয়রানি, বকেয়া মজুরি পরিশোধ না করা ও মিল বন্ধ রাখার প্রতিবাদে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা।

রবিবার (৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মিলের প্রধান ফটকে খালিশপুর জুট মিলস এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি নং–২০৭৮) এ কর্মসূচি পালন করে।

ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, মিল লিজ নেওয়ার পর থেকে রেডিয়েন্ট গ্রুপ পরিকল্পিতভাবে শ্রমিকদের হয়রানি করছে, মজুরি কমিশন অনুযায়ী বিল পরিশোধ করছে না এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করছে।

তারা বলেন, শ্রমিকদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করে মিল চালু না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

Advertisement
Advertisement
Advertisement