ইবির অ্যাথলেটিকসে অংশ নিচ্ছে কুয়েট দল, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন   |   খুলনা

ইবির অ্যাথলেটিকসে অংশ নিচ্ছে কুয়েট দল, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

খুলনা ব্যুরো :

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অ্যাথলেটিকস (ছাত্র) দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ভাইস-চ্যান্সেলর দলের সদস্যদের হাতে বিশ্ববিদ্যালয়ের জার্সি তুলে দেন এবং প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন।

এ সময় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল আলম, সহকারী পরিচালক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ্ এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য টিম ম্যানেজার ও কোচ হিসেবে শারীরিক শিক্ষা প্রশিক্ষক মোঃ আজিজুর রহমান দলের সঙ্গে থাকবেন।

কুয়েটের হয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন নিখিল রঞ্জন রায় (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), সুয়াইব তালুকদার (আর্কিটেকচার বিভাগ), ইমদাদুল হক (সিএসই বিভাগ), এ.এইচ.এম. আহসান হাবিব (লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ), আরিফুল ইসলাম শেখ (সিএসই বিভাগ) এবং ত্রীতম ঘোষ (আইইএম বিভাগ)।

Advertisement
Advertisement
Advertisement