খুলনায় প্রয়াত ২ বর্ষীয়ান সাংবাদিকের স্মরণে এমইউজের দোয়া ও স্মরণসভা
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান প্রয়াত এটিএম রফিক এবং দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান প্রয়াত সৈয়দ ঈসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্টস (এমইউজে)-এর উদ্যোগে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিয়ার পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি। এছাড়া বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ শামিমুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু ও মো. আনিস উদ্দিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান এবং সরদার আবু তাহের।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন ফকির শহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত রুমি, মো. খায়রুল আলম, সৈয়দ হুমায়ুন কবির রানা, রাজু আহমেদ, মাসুদ আল হাসান, আজিজুল ইসলাম, আবু বক্কার, মো. সিয়াম, মো. নাসিম উদ্দিন, এম এন আলী শিপলু, ফরহাদ হোসেন, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহ, খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান, যায়যায়দিনের খুলনা প্রতিনিধি মো. আতিয়ার তরফদার, এম এ সাদী,আহছানুল আমীন জর্জ, রামীম চৌধুরী, নুরুল আমিন এবং প্রয়াত সাংবাদিক এটিএম রফিকের ছেলে আলমগীর কবীর রুবেল।
সভায় বক্তারা বলেন, প্রয়াত দুই সাংবাদিক সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। নানা ভয়ভীতি উপেক্ষা করে গণতান্ত্রিক আন্দোলন ও মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় তাদের সাহসী ভূমিকা সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।