খুলনা প্রেসক্লাবে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

 প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন   |   খুলনা

খুলনা প্রেসক্লাবে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খুলনা ব্যুরো :

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নিকট প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।

১ মে শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এ সময় অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত কমিটির নেতারা সবার সহযোগিতা কামনা করে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement
Advertisement
Advertisement