মহান মে দিবসে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দলের আয়োজনে শুক্রবার সকালে শহরের সংগীতা মোড়ে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ইফকার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।