খুলনা চেম্বারে নতুন প্রশাসক নিয়োগ, চার মাসে নির্বাচন সম্পন্নের নির্দেশ

 প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন   |   খুলনা

খুলনা চেম্বারে নতুন প্রশাসক নিয়োগ, চার মাসে নির্বাচন সম্পন্নের নির্দেশ

খুলনা ব্যুরো :

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, খুলনা চেম্বারের পূর্ববর্তী প্রশাসকের মেয়াদ ২৯ এপ্রিল শেষ হয়েছে।ব্যবসা-বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, নবনিযুক্ত প্রশাসক চার মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করবেন।

অন্য এক আদেশে খুলনা চেম্বারের চুক্তিভিত্তিক সচিব নূর রুখসানা বানু ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এস্টেট) বিশ্বরূপ সরকারকে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত চেম্বারের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement