সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন   |   খুলনা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন:  সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

খুলনা ব্যুরো :

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে বিজয়ী হন।

সহ-সভাপতি পদে সোহরাব হোসেন (১১৯), জাহিদুল ইসলাম (১০৫) ও কাজী শামীম আহমেদ (৯৬) ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান (১০৭), কাজী মোতাহার রহমান (৮৮), মহেন্দ্র নাথ সেন (৮৬), মোঃ আনিস উদ্দিন (৮৩), সোহেল মাহমুদ (৮৩) ও কে এম জিয়াউস সাদাত (৮৩) ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

Advertisement
Advertisement
Advertisement