সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
তরুণদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরায় “কারিগরি দক্ষতা মেলা” অনুষ্ঠিত হয়েছে। সিডো'র আয়োজনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড (ActionAid)-এর সহযোগিতায়
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ মেলা অনুষ্ঠিত হয়।সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ অপু হালদার, অর্জন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, প্রকল্প ব্যবস্থাপক মৃণাল কুমার সরকার।
এ সময় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা হয়।