৩ এপিবিএনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) শিরোমণি এপিবিএন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন।
সভায় ইউনিটের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে স্বীকৃতিস্বরূপ ২৭ জন সদস্যের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন অধিনায়ক।
সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিশ্চিত করতে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানে ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।