খালিশপুরে সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন ন্যাটা রনি গ্রেপ্তার

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন   |   খুলনা

খালিশপুরে সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন ন্যাটা রনি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি মো. রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানার বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনা মিয়া হত্যাকাণ্ডের পর থেকে ন্যাটা রনি আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সে বাগেরহাটে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রনির পিসি-পি আর পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যাসহ মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া খালিশপুর থানায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement