জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন   |   খুলনা

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

খুলনা ব্যুরো :

২৮ এপ্রিল মঙ্গলবার  সকাল ০৭ টা ৩০ মিনিটে  খুলনা আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম সেবা মহোদয়।

আলোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। 

সামাজিক যোগযোগ তথা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে কেহ হয়রানি বা  ব্ল্যাকমেইল করলে বা করার চেষ্টা করলে উক্ত বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখা ও সাইবার সেল সহায়তার জন্য সর্বদা প্রস্তুত। যেকোনো প্রয়োজনে সরাসরি পুলিশকে জানানো অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করার পরামর্শ প্রদান ছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশ, লিগ্যাল এইডে আইনের সহায়তা পাওয়ার ক্ষেত্রে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা-সহ অন্যান্য সুধীবৃন্দ।

Advertisement
Advertisement
Advertisement