রূপসা ব্রিজে চেকপোস্টে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন   |   খুলনা

রূপসা ব্রিজে চেকপোস্টে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা ব্রিজের ঢালে চেকপোস্টে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে এপোলো-৩ এর অফিসার ফোর্স চেকপোস্ট ডিউটি পালনকালে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মনিরুজ্জামান (৪২)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভার রূপসী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আলাউদ্দিন ভূইয়া ও মাতা নূরজাহান বেগম।

অভিযানকালে তার নিকট থেকে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement