সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: খুলনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   খুলনা

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: খুলনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মাসুদ আল হাসান,খুলনা :

খুলনা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

এ সময় সাংবাদিকরা খুলনা জেলার অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও নাগরিক ভোগান্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জবাবে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজজামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement