কেএমপি ডিবি’র অভিযানে ‘গালকাটা সেলিম’ গ্রেফতার

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন   |   খুলনা

কেএমপি ডিবি’র অভিযানে ‘গালকাটা সেলিম’ গ্রেফতার

খুলনা ব্যুরো :

খুলনা মহানগর পুলিশের (কেএমপি’র) গোয়েন্দা শাখা (ডিবি’র) বিশেষ অভিযানে খুলনা মহানগরীর একাধিক মামলার এজাহারভুক্ত আসামী মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিমকে (৪১) গ্রেফতার করা হয়েছে ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল শনিবার রাত পৌণে ৯ টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া লোহাপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করে সেলিমকে গ্রেফতার করা হয়।

আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া (আবুল হোসেন সড়ক, সঙ্গীতার মোড়) এলাকার বাসিন্দা মোঃ লতিফ কাজীর ছেলে। সে একই এলাকার হায়দারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম কেএমপি’র তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরিসহ মাদক সংক্রান্ত একাধিক মামলার এজাহার রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

Advertisement
Advertisement
Advertisement