খুকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন   |   খুলনা

খুকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

খুলনা ব্যুরো 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৫ এপ্রিল শনিবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উদযাপিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের প্রভাষক ডা. মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ব ভেটেরিনারি দিবস পালনের উদ্দেশ্য প্রাণীর স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভেটেরিনারিয়ানদের অবদানের স্বীকৃতি প্রদান। তিনি দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরে ভেটেরিনারি পেশাকে মহৎ ও মানবিক পেশা হিসেবে উল্লেখ করেন।

এবারের প্রতিপাদ্য ‘Veterinarians: Guardians of Food and Health’ উল্লেখ করে সভাপতি বলেন, ভেটেরিনারিয়ানরা শুধু প্রাণীর চিকিৎসক নন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও গবেষণায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোলেমা আক্তার শান্তা। সমাপনী বক্তব্যে ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান প্রাণিস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতে ভেটেরিনারি সেবার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভেটেরিনারিয়ানদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement