সাতক্ষীরায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

খুলনা  ব্যুরো :

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার খানজিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ২৫ এপ্রিল শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খানজিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ৬৪৯ বোতল ফেন্সিডিলসহ মো. ইমরান হোসেন (২৯) ও মো. কামাল হোসেন (৪১) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই ওই এলাকার বাসিন্দা।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement