কুয়েটে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নতুন ডীনের দায়িত্ব গ্রহণ

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নতুন ডীনের দায়িত্ব গ্রহণ

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম (বিশেষ) সভার সিদ্ধান্ত এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২৩(৫) ধারা অনুযায়ী তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত শিক্ষকরা নবনিযুক্ত ডীনকে অভিনন্দন জানান এবং অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।

দায়িত্ব গ্রহণ শেষে প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, তিনি এর আগে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, একাধিকবার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

Advertisement
Advertisement
Advertisement