খুলনায় এপিবিএন'র উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও লাইফস্টাইল ডিজিজে সচেতনতা কর্মশালা

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় এপিবিএন'র উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও লাইফস্টাইল ডিজিজে সচেতনতা কর্মশালা

খুলনা ব্যুরো :

খুলনার শিরোমণিতে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর উদ্যোগে “মানসিক স্বাস্থ্য ও লাইফস্টাইল ডিজিজ” বিষয়ক  সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সায়মা বনানী এবং লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোসাদ্দেকুল ইসলাম। তারা মানসিক স্বাস্থ্য রক্ষা ও জীবনযাপনজনিত রোগ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

আয়োজকরা জানান, সুস্থ দেহ ও সুস্থ মনের সমন্বয়েই গড়ে ওঠে সুস্থ সমাজ—এই লক্ষ্যেই এ ধরনের সচেতনতামূলক আয়োজন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement