রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ উচ্ছেদ ;পানি প্রবাহ স্বাভাবিক

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন   |   খুলনা

রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ উচ্ছেদ ;পানি প্রবাহ স্বাভাবিক

মাসুদ আল হাসান, খুলনা :

বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি খালের ওপর নির্মিত একটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঝনঝনিয়া–নালিয়ার খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে খালের ওপর নির্মিত বাঁধ কেটে অপসারণ করা হলে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত থাকা পানি প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

তিনি জানান, খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, যা কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন

Advertisement
Advertisement
Advertisement